আমাদের পেজ থেকে পণ্য অর্ডার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ুন। অর্ডার করার অর্থ হলো আপনি আমাদের শর্তাবলীর সাথে একমত পোষণ করেছেন।
১. অর্ডার প্রক্রিয়া
পণ্য অর্ডার করার জন্য আপনার নাম, পূর্ণ ঠিকানা এবং সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
স্টকের প্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি অর্ডার গ্রহণ করা হয়। কোনো কারণে পণ্য স্টকে না থাকলে আমরা তা দ্রুত গ্রাহককে জানিয়ে দিই।
২. ডেলিভারি সংক্রান্ত
ঢাকার ভেতরে: সাধারণত 1-2 কার্যদিবসের মধ্যে ডেলিভারি করা হয়।
ঢাকার বাইরে: সাধারণত 3-4 কার্যদিবসের মধ্যে ডেলিভারি করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন সমস্যা বা অনিবার্য কোনো কারণে ডেলিভারি সময় কিছুটা পরিবর্তন হতে পারে।
৩. ডেলিভারি চার্জ
ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ নির্ধারিত [100 টাকা] এবং ঢাকার বাইরে [ ১৫০ টাকা]।
ঢাকার বাইরে অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হতে পারে।
৪. এক্সচেঞ্জ এবং রিটার্ন পলিসি
পণ্য রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের সামনে চেক করে বুঝে নিন।
যদি পণ্যে কোনো ডিফেক্ট (ছেঁড়া বা ভুল পণ্য) থাকে, তবে সাথে সাথেই আমাদের জানান এবং ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিন।
পণ্য ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেওয়ার পর কোনো অভিযোগ বা রিটার্ন গ্রহণযোগ্য হবে না (যদি না আগে থেকে কোনো বিশেষ চুক্তি থাকে)।
ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের কারণে পণ্য ফেরত নেওয়া হয় না। শুধুমাত্র ভুল বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে এক্সচেঞ্জ প্রযোজ্য।
৫. পণ্যের রঙ ও মান
ডিভাইসের ব্রাইটনেস বা ফটোগ্রাফিক আলোর কারণে পণ্যের আসল রঙ এবং ছবির রঙের মধ্যে সামান্য ১০% তারতম্য হতে পারে। তবে আমরা পণ্যের গুণগত মান নিশ্চিত করি।
৬. যোগাযোগ
যেকোনো জিজ্ঞাসা বা সমস্যার জন্য আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন: 01855555741 নম্বরে।